যেমন মা তেমন সন্তান!
যেমন মা তেমন সন্তান
আমেরিকার একটি স্কুলে,ছোট্ট
বাচ্চাদের ক্লাস নিচ্ছেন এক খৃস্টান
ম্যাডাম । ক্লাসের এক ফাঁকে ম্যাডাম
বাচ্চাদের জিজ্ঞাসা করলেন-তোমরা বড়
হয়ে কে কি হতে চাও?
·
সবাই এক এক করে বলতে লাগলো-
আমি পাইলট হবো, চাঁদের দেশে যাব।
কেউ কেউ বললো-ডাক্তার,বিজ্ঞানি,
ইঞ্জিনিয়ার… হতে চাই।
·
ম্যাডাম লক্ষ্য করলেন-ছোট্ট একটি ছেলে সে
কিছুই বলছে না।
ছেলেটিকে প্রশ্ন করলেন-তুমি বড় হয়ে কি
হতে চাও?
·
ছেলেটি বলল-আমি বড় হয়ে
'সাহাবী' হতে চাই।
·
ম্যাডাম থমকে গেলেন! মনে মনে ভাবলেন
'সাহাবী'আবার কি?
·
ম্যাডাম ক্লাস শেষ করে সেই
ছেলেটির মায়ের কাছে ফোন দিলেন।
ছেলেটির মাকে বললেন- আপনার ছেলে বড়
হয়ে 'সাহাবী' হতে
চায়,
এখন আমি জানতে চাই 'সাহাবী'
মানে কি?
·
ছেলেটির মা বলল-ফোনে 'সাহাবী'
চিনানো যাবে না ।
আপনি যদি বাসায় আসেন,আমি
বুঝিয়ে দিব।
,,
অমূল্য হেদায়াত যেন সেই খৃস্টান
ম্যাডামকে হাতছানি দিয়ে ডাকছে...
·
পরদিন ম্যাডাম সেই ছেলেটির
বাসায় গেলেন । ছেলেটির মা রাসূলুল্লাহ
(সাঃ)এর আগমনেরপূর্বে
অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন।
নারীদের অবমাননা,দূর্বলদ
ের প্রতি
সবলদের অত্যাচার, মারামারি ঝগড়া-বিবাদ
ইত্যাদির কথা বললেন
। অতঃপর রাসূলুল্লাহ (সা:) এর
ছোঁয়ায় পৃথিবী আলোকিত হওয়া, নারীরা
সম্মান পাওয়া,ধনী গরীব
সমান হওয়া ইত্যাদি স্বর্ণালি যুগের কথা
বললেন ।
তুলে ধরলেন সাহাবীদের জীবন চলার পাথেয়
। বিশিষ্ট চার
সাহাবীর জীবন কাহিনী বললেন ৷
·
ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে এসে,
ইসলাম ধর্মের পরিচয়
জানলেন । ছেলেটির মাকে বললেন- ইসলামি
কিছু বই দেওয়ার জন্য
। ছেলেটির মা ইংরেজি অনুবাদের একটি
আল-কুরআন আর কিছু
ইসলামি বই দিল।
·
বই গুলো পড়ে সেই ম্যাডাম কিছু
দিন পর ইসলামের ছায়াতলে আশ্রয়
নিলেন ।…
※
সুবহানাল্লাহ! একজন মুসলিম 'মা'তো এমনি
হওয়া চাই।
নিজ সন্তানকে রুপকথার রাজ্যের কাল্পনিক
কাহিনী না বলে
ইসলামের কথা বললেন ৷ ফলে এই ছোট্ট
শিশুটির মাধ্যমে একজন
খৃস্টান ম্যাডাম ইসলাম গ্রহণ করলেন ৷


কোন মন্তব্য নেই