সিংহ, শিয়াল ও গাধার গল্প
সিংহ, শিয়াল ও গাধার গল্প
একটি সিংহ একটি শিয়ালকে ধরে মেরে ফেলার হুমকি দিলো। শিয়ালটি কাকুতি মিনতি করে সিংহকে বললো – হুজুর এবারের মতো আমাকে ক্ষমা করে দিন।
আমি সারা জীবন আপনার সেবায় নিয়োজিত থাকবো। আপনার সকল কাজ করে দিবো। কোনো কাজে গাফলতি করবো না।
শেয়ালের কথা শুনে সিংহ শেয়ালটিকে নিজের সেবক হিসাবে রাখার কথা চিন্তা করে মুক্তি দিয়ে দিলো।
এরপর সিংহটি শেয়ালকে নির্দেশ দিয়ে বললো – যাও একটি প্রাণী শিকার করে আমার জন্য নিয়ে এসো।
সিংহের কথা মতো শেয়ালটি শিকারে বেরিয়ে গেলো। কিন্তু শিয়ালটি কোথায়ও কোনো শিকার পাচ্ছিলো না। হঠাৎ শিয়ালের সামনে একটি গাধা এসে হাজির হলো।
শেয়ালটি গাধাকে দেখে বললো ‘ ওহো গাধা ভাই সকাল থেকে তোমাকেই খুঁজছি।
বনের রাজা সিংহ আপনার জন্য একটি পুরুষ্কার নিয়ে বসে আছেন।
আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে। যাতে আপনি আপনার পুরুষ্কারটি নিজ হাতে গ্রহণ করতে পারেন।
শিয়ালের কথা শুনে গাধা মহা খুশি হয়ে শেয়ালের পেছন পেছন সিংহের কাছে যেতে লাগলো।
সিংহের কাছে যেতেই সিংহ ঝাপট মেরে গাধাকে ধরতে চাইলে গাধা দৌঁড়ে পালালো।
এবার সিংহ শিয়ালের প্রতি অগ্নি ক্ষুদ্ধ। কিরে এটা কেমন শিকার নিয়ে আসলি। বেয়াদব! এবার তোকে শেষ সুযোগ দিচ্ছি। তুই গাধাকে ফিরিয়ে নিয়ে আয়। যদি আবার ভুল করিস তবে তুই শেষ।
শেয়াল একার গাধার কাছে গিয়ে বললো। গাধা ভাই সিংহ মামা আপনার সাথে কোলাকোলি করতে চাইছিলো। কিন্তু আপনি দৌঁড়ে পালালেন কেন।
গাধা এটা শুনে বললো – ওহো তাই না কি! আমি তো ভাবছিলাম সিংহ বুঝি আমাকে খেয়ে ফেলতে এমনটা করছে।
আচ্ছা ঠিক আছে এবার চলো তাহলে। এরপর আবার সিংহের কাছে চলে গেলো।
এবার সিংহ ইচ্ছামতো গাধাকে ধরে মাটিতে শুয়িয়ে মেরে ফললো।
মারার পর শিয়ালকে বললো আমি ফিরে আসার আগ পর্যন্ত তুই ওটকে পাহারা দিবি। শেয়াল বললো জি হুজুর ঠিক আছে।
সিংহ চলে যাওয়ার পর শেয়াল বসে বসে চিন্তু করলো এই গাধার শরীর থেকে রক্তগুলো খেয়ে ফেললে কেমন হয়।
ভাবতে ভাবতে ঠিক করলো যাক রক্তগুলো খেয়েই ফেলি। সিংহ আসলে তাকে কোনো একটা হেনতেন কিছু একটা বলে বুঝ দেওয়া যাবে।
রক্ত খাওয়ার পর চিন্তু করলো গাধার মাথার মগজও খেয়ে ফেললেও অসুবিধা নেই। তাই গাধার মাথার মগজও শেয়াল খেয়ে ফেললো।
সিংহ এসে দেখে গাধার শরীরে রক্ত নেই। মাথায় মগজ নেই। সিংহ তো এবার শিয়ালকে থাপ্পড় মেরে ধরে বলে – বেয়াদব লোভী – এটা কি করত?গাধার রক্ত ও মাথার মগজ খাইছত কেন?
শেয়াল বলে জাহাপানা আমি তো কিছুই করি নি। ঐ গাধার শরীরে রক্ত আসবে কোথায় থেকে? আপনার সামনে আসার পরও কি গাধার শরীরে রক্ত বাকি থাকে?
আপনার ভয়ে তার শরীরের রক্ত পানি হয়ে গেছে। তাই আপনি রক্ত দেখতে পাচ্ছেন না।
আর আপনার ভয়ে যদি গাধার শরীরের রক্ত পানিই না হয় তবে আপনি কেমন সিংহ হলেন।
সিংহ মনে মনে চিন্তা করে দেখে শেয়ালের কথাই তো ঠিক।
একটা গাধার শরীরের রক্ত যদি আমার ভয়ে পানি না হয় তাহলে আর আমি কেমন বনের রাজা হলাম।
এরপর সিংহ বলে এবার বলো গাধার মাথার মগজ কোথায়? মগজ তো তোই নিশ্চিত খেয়ে ফেলছিস।
শেয়াল বলে – আপনি যে গাধার মাথায় মগজ খুঁজছেন। তার মাথায় মগজ আসবে কোথায় থেকে?
ওর মাথায় মগজ নেই বলেই তো আপনার সামনে এসে হাজির হইসে। কারো মাথায় মগজ থাকলে কি আর সিংহের সামনে আসে? সিংহ তো চিন্তা করে দেখে শেয়ালের এই কথাও ঠিক। তা না হলে একবার আমার হাত থেকে মুক্তি পাওয়ার পর আবার আমার কাছে কেন হাজির হবে?
শিক্ষা –
(১) সমাজে বুদ্ধির তুলনা হয় না। বুদ্ধি থাকলে সিংহের মাথায় লবণ রেখে রড়ই খাওয়া যায়।
শিক্ষা – (২) কিছু মানুষ আছে যাদের একটু গুণকীর্তন করে নিলে তারা আত্মভোলা হয়ে ওঠে। তখন তাদের কাছে অযৌক্তিক কথাগুলোও পরম সত্য ও সঠিক মনে হয়।


কোন মন্তব্য নেই