মাগফেরাতের চারটি অর্থ
মাগফেরাতের চারটি অর্থ
وَ اِنِّیْ لَغَفَّارٌ لِّمَنْ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدٰى
তবে যে তাওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে, তারপর সোজা-সঠিক পথে চলতে থাকে তার জন্য আমি অনেক বেশী ক্ষমাশীল। (সুরা: ত্ব-হা আয়াত নং 82)
অর্থাৎ মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত।
যথা:-
১) তওবা।
অর্থাৎ বিদ্রোহ, নাফরমানী অথবা শিরক ও কুফরী থেকে বিরত থাকা।
২) ঈমান।
অর্থাৎ আল্লাহ ও রসূল এবং কিতাব ও আখেরাতকে সাচ্চা দিলে মেনে নেয়া।
৩)সৎকাজ।
অর্থাৎ আল্লাহ ও রসূলের বিধান অনুযায়ী ভালো কাজ করা।
৪) সত্যপথাশ্রয়ী হওয়া।
অর্থাৎ সত্য-সঠিক পথে অবিচল থাকা এবং তারপর ভুল পথে না যাওয়া।

কোন মন্তব্য নেই