বাচ্চাদেরকে শাসন করবেন যেভাবে
দেখুন বাচ্চারা দুষ্টামি করবে এটা একটা স্বাভাবিক এবং প্রাকিতিক বিষয়| তবে বাচ্চাদের দুষ্টুমি যখন তাদের সীমা অতিক্রম করে তখন আমরা তাদেরকে শাসন করে থাকি ।ছোটবেলাতে গার্ডিয়ানদের কড়া মেজাজের বকা/চোখ রাঙানো এবং শাসন পায়নি এমন মানুষ পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া যাবে না ।
এমন গার্ডিয়ান হয়তো পাওয়া যাবে না যারা তাদের বাচ্চাদেরকে
ছোটবেলায় শাসনের নামে অত্যাচার করে নাই ?
আপনি কি কখনো ভেবে দেখেছেন বাচ্চাদেরকে আমরা কেন শাসন করি ?
শাসনের পরিচিত মূল উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা তাদেরকে শাসন করে থাকি ?
শাসন করতে যেয়ে আমরা বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছি না তো ?
এতসব প্রশ্ন মাথায় আসার পর কি ভাবছেন তাহলে কি বাচ্চাদের কে শাসন করা বন্ধ করে দেবো ?
উত্তর হলো না| এমনটা কখনোই করবেন না|
তবে আপনাকে আপনার শাসনের পদ্ধতি পাল্টাতে হবে|
আজকে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো|
কিভাবে বাচ্চাদের কে শাসন করবেন|
তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ………
শা’স্তি না দিয়ে সংশোধন
শা’স্তির ধারণা থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকদের। বাচ্চাদের মে’রেধ’রে বোঝানো হয় যে এটা করা ভু’ল। তার বদলে কোনটা ঠিক, কোন পরিস্থিতিতে বাচ্চা কী করবে তাকে সেটা শেখাতে হবে। শা’স্তি না দিয়ে সেটা সং’শোধন করে দিতে হবে।
দায়িত্ববোধ গড়ে তুলতে হবে
ধরা যাক, সন্তানকে কোনো কাজ করতে বললেও তাতে আমল দিচ্ছে না। এতে অভিভাবক বিরক্তি-রা’গ প্রকাশ করে ফেলেন। বার বার কেন? চোখের দিকে তাকিয়ে একবার বললেই হবে। এই প্রক্রিয়াটা ছোট বয়স থেকে অভ্যেস করালে সমস্যা হবে না।
পছন্দের জিনিস কেড়ে নেওয়া
এটা খুব ভুল পদক্ষেপ। তবে বেশিরভাগ অভিভাবকই এটা করে থাকেন। সন্তানের কোনো ভুলের শাস্তি দিতে তার পছন্দের জিনিস বা খেলনা কেড়ে নেন। ধরা যাক, সন্তান বইপত্র ছেড়ে সারাক্ষণ মোবাইল মুখে বসে আছে। শা’স্তি দিতে মোবাইলটা কেড়ে রেখে দেন। এমনটা বারবার হলে, সন্তান শিখবে না কিছুই, বরং অন্য উপায়ে দুষ্টু’মি করবে।
সবার সামনে বকাঝকা
হয় তো ধৈ’র্যের বাঁ’ধ ভে’ঙে গেছে, কিন্তু তারপরেও সবার সামনে বাচ্চাকে বকাঝকা করা ঠিক নয়। এটা ওদের ইগোয় লাগে।
মারধর
একবার-দুবার বাচ্চাকে মা’রধ’র মেনে নেওয়া যায়, কিন্তু বারবার নয়। বরং কোনো ভুল সে বারবার করছে, সেটা ধরিয়ে দিতে হবে। মা’রধ’র থেকে ছোটদের মধ্যে উগ্রভাব, হিংসা তৈরি হয়। কঠোর গলায় চোখের দৃষ্টিতে বুঝিয়ে দিতে হবে আ’পত্তির কারণ।
গা’লিগা’লাজ নয়
অনেক সময়ই রেগে গিয়ে অভিভাবকদের মুখ দিয়ে এমন সব শব্দ বের করেন। এতে কোনো লাভ তো হয়ই না, উল্টো ক্ষতি হয়। শিশুরা নতুন জিনিস খুব তাড়াতাড়ি শেখে। সে যখন এই সব শব্দ জনসমুক্ষে বলবে তখন লজ্জার মুখে পড়তে হবে অভিভাবককেই।
কঠোর নিয়ম আরোপ
শিশুরা সাদা পাতার মতো। অভিভাবকরা সেখানে যা লিখবেন, সে তাই শিখবে। শৃঙ্খলা শেখাতে গিয়ে কঠোর নিয়ম আরোপ করা ঠিক আছে, কিন্তু শাস্তি দিতে গিয়ে কঠোর নিয়ম চাপালে তা অনেক সময় ভালো নাও হতে পারে।
কোন মন্তব্য নেই