বউয়ের সাথে ভালো ব্যবহার করুন তা না হলে খবর আছে!

বউয়ের সাথে ভালো ব্যবহার করুন তা না হলে খবর আছে!

বউয়ের সাথে ভালো ব্যবহার করুন সাবধান 
বিয়ের পর থেকেই একটা জিনিস লক্ষ্য করছি বেশ। আমার বউ নিশির সাথে যতনই রাগারাগি করিনা কেন, সে কিছুই বলে না, নিশ্চুপ হয়ে সব শুনে। একটা কথাও বলেনা।
যখনই তার সাথে রাগারাগি হয়, সে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে বলে, এ্যাই নাও চা খেয়ে মাথা ঠান্ডা কর।
আমি অবাক হয়ে চায়ে চুমুক দিয়েই শান্ত হয়ে যাই। একা একা তো আর ঝগড়া করা যায় না। মনে মনে ভাবি, এই মেয়েকে কি দিয়ে তৈরি করা হয়েছে, এত বকাঝকা করি তাও বিন্দুমাত্র রাগ নেই।
রাতে শুয়ে আছি। আমি নিশিকে আদুরে গলায় বললাম,
নিশি আমি তোমাকে পেয়ে, সত্যি অনেক হ্যাপী|
নিশি বলল:
এভাবে বলছ কেন?
আমি বললাম:
এই যে, আমি তোমার সাথে কারনে-অকারনে এত খারাপ ব্যবহার করি, রাগারাগি করি, কিন্তু তুমি আমার উপর একটুও রাগ করনা, কখনো একটু অভিমান করনা।
নিশি বলল:
আমি রাগ করি তো
আমি বললাম:
কই রাগ করো? তুমি তো কিছুই বলো না, চুপ হয়ে থাকো"
নিশি বলল:
তুমি যখন আমার উপর রাগারাগি করো, আমি তখন রাগ করে তোমার জন্য চা বানাতে যাই"
আমি বললাম:
চা বানালেই কি রাগ কমে যায়?"
নিশি বলল:
ওই চা এর মধ্যে আমি থু থু দিয়া দেই"
নিশির কথা শুনে কিছু বলতে পারলাম না, বাক প্রতিবন্ধী হয়ে গেলাম।
 গল্প: ঠান্ডা বউ(সংগৃহীত) 

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.